বোয়ালমারীতে জুয়েলারী সমিতির কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের বোয়ালমারী বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন উপলক্ষে শুক্রবার (০২.০৯.১৬) সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বর্ণ ব্যবসায়ী অগ্নি কুমার দে কে সভাপতি ও মদন কুমার দাসকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আজিজুল ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুস সালাম বাবু প্রমুখ। 
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment