বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত ৫

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ 
বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল রোববার (১১.০৯.১৬) ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের সরকারি কলেজ রোডে মরহুম কাজী আব্দুর রশিদের বাড়িতে পনির গং আকষ্মিক হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারধর ও ভাংচুর করেছে। এ ঘটনায় শান্তামারিয়াম ইউনিভারসিটির ছাত্র ছাত্রলীগ নেতা শাইখসহ ৫জন আহত হয়েছে। শাইখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পারিবারিক সুত্রে জানা যায়, ওই দিন সাড়ে ১১টার দিকে পনিরের নেতৃত্বে ছোটন, বাপ্পি, পাপ্পুসহ কয়েকজন কাজী আব্দুর রশিদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তার ছেলে কাজী রায়হান, শান্তামারিয়াম ইউনিভারসিটির ছাত্র কাজী রেদোয়ান শাইখ, মেয়ে জর্জ একাডেমীর সপ্তম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও সুমাকে মারধার করে। এ সময় লাঠির আঘাতে শাইখের মাথা ফেটে যায়। হামলা ঠেকাতে গিয়ে সাবেক সেনা সদস্য এমএ জাহিদ হোসেন আহত হয়। গুরুতর আহত ৫নং ওয়ার্ড ছাত্র লীগের সদস্য শাইখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কাজী বাবুল বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ওসি মো. মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হবে এবং দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment