বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অন্য অতিথিদের না জানিয়ে সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলামকে অতিথি করায় অপর অতিথির পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় অভিযোগ করা হয়েছে।
জানাগেছে, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজী সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ.লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার উপজেলা কৃষকলীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবু হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. এনায়েত হোসেন, ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমানসহ আরও অনেকে তাদের নাম তাদের অনুমতি না নিয়ে চিঠি ছাপানো হয়।
এ ধরনের প্রতারনা করায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জাসা গেছে। এঘটনায় আলফাডাঙ্গা থানায় প্রতারনার অভিযোগ এনে ০৯ সেপ্টেম্বর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এব্যাপারে উপজেলা আ’লীগের সভাপতি এসএম আকরাম হোসেন বলেন, আমাদের না জানিয়ে আমার নাম বিশেষ অতিথি করে চিঠিতে ছাপানোর হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল বাশার বলেন, আমাদের না জানিয়ে অতিথি করায় নিন্দা জানাউ, তাছাড়া কাজী সিরাজকে আলফাডাঙ্গাবাসি অবাঞ্চিত ঘোষনা করেছে। তার সাথে অনুষ্ঠানে থাকার কোন প্রশ্নই আসে না।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার বলেন, আমাদেরকে ব্ল্যাকমেল করেছে। আমরা কিছুই জানিনা অথচ আমাদের নাম ব্যবহার করেছে। তিনি আরো বলেন, আমাদের নাম ব্যবহার করে কাজী সিরাজের রাজনীতির ভন্ডামির নতুন কৌশল করেছে। আমরা এ ধরনের ঘটনার জন্য তীব্র নিন্দাসহ প্রতিবাদ করছি।
মো. এনায়েত হোসেন বলেন, আমাদের না জানিয়ে বিশেষ অতিথি করায় আলফাডাঙ্গা নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমাদের সাথে প্রতারনা করেছে। কাজী সিরাজকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। তার সাথে একই অনুষ্ঠানে একই মঞ্চে থাকার কোন প্রশ্নই আসে না। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, আমি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
স্কুলের প্রধান শিক্ষক মো. হারুন-অর রশিদ বলেন, অনুষ্ঠানের ব্যাপারে আমি তেমন কিছু জানি না। স্থানীয় কিছু ছেলেরা অনুষ্ঠান করছে এবং কি ভাবে অতিথি করছে আমার জানা নেই।
বিদ্যালয় পর্ষদের সভাপতি আ. ওহাব পান্নু মিয়া বলেন, স্থানীয় কিছু ছেলেরা একমাস আগে এসে আমার কাছ থেকে অনুষ্ঠানের অনুমতি নেয়। পরে তারা কি ভাবে অতিথি করছে আমার ভাল জানা নেই। #

0 comments :
Post a Comment