টর্নেডোয় আক্রান্তদের মধ্যে বিএনপির ত্রান বিতরন

ফরিদপুর প্রতিনিধি: 
কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও কেন্দ্রীয় যুবদলের গন শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান পিংকুর পক্ষ থেকে ফরিদপুরে গত ২১ শে আগষ্ট টর্নেডোয় আগাত হানা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। 

রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের বৌঘাটা বাজারে এই ত্রান বিতরন করা হয়। 
কোতয়ালী থানা বিএনপির আয়োজনে গেরদা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছবুর মাস্টারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের গনশিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল ইসলাম পিংকু ও  কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি নায়েব ইউসুফ প্রমুখ।

পরে সেখানে ছয়শত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন, চাল, শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরন করা হয়।

উল্লেখ্য, গত ২১ শে আগষ্ট ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের মধ্যে দিয়ে টর্নেডোর আঘাতে প্রান হারায় ৬জন আর আহত হয় শতাধিক মানুষ। এছাড়া ক্ষতিগ্রস্থ হয় হাজারো ঘড়বাড়ী, মিল কারখানা ও গাছপালা।#  










Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment