ফরিদপুরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রতিকেজী ১০ টাকা মূল্যের চাল বিতরণ শুরু

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রতিকেজী ১০ টাকা মূল্যের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকালে জেলার সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের বিলনালিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চাল বিতরণ করে কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বকক্তব্যে মন্ত্রী বলেন,  পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বছরের খাদ্যাভাবের পাঁচ মাস ১০টাকা কেজিতে চার বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় মন্ত্রী এ কর্মসূচী নিয়ে কোন ধরনের অনিয়ম না হয়, সে আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় গ্রামীন জনগনের কথা ভাবেন। তিনি আরো বলেন, বহু বছর ধরে বঙ্গবন্ধুর জন্মস্থান ফরিদপুরের উন্নয়নে যা করা দরকার করা হবে।

কৈজুরি ইউনিয়নরে চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকুর সভাপতিত্বে এসময় সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জ্কা, জেলা পুলিশ সুপার মো. জামিল হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সদর উপজেলার মোট ১৯হাজার আটশ পরিবার ১০টাকা মূল্যের চাল সংগ্রহ করবেন। #


Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment