দুই পুলিশ কর্মকর্তা আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক :
 রাজধানীর মিরপুরে শুক্রবার রাতে অভিযানের সময় জঙ্গি হামলায় আহত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজনকে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রাখা হয়েছে।


এর আগে গতকাল রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শনিবার সকালে স্কয়ার হাসপাতালের কাস্টমার সার্ভিসের হুমায়ূন কবির এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ছয়তলা একটি ভবনে অভিযান চালায় পুলিশ।

এ সময় আহত পুলিশের তিন কর্মকর্তা হলেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) শাহীন ফকির, অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) সৈয়দ সহিদ আলম এবং উপপরিদর্শক (এসআই) মোমিনুল।

তাদের মধ্যে ওসি সহিদ আলম ও পরিদর্শক (তদন্ত) শাহীন ফকিরের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

মিরপুরের রূপনগরে অভিযানকালে জঙ্গি মুরাদ নিহত হয়। পুলিশ জানিয়েছে, সে ‘নব্য জেএমবি’র সামরিক শাখার প্রশিক্ষক। নারায়ণগঞ্জে অভিযানে নিহত তামিম চৌধুরীর ডান হাত ছিল সে।

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশের কাছে তথ্য ছিল, তামিমের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে এই মুরাদ। অভিযানের সময় জঙ্গি মুরাদ বেরিয়ে এসে পিস্তল দিয়ে পুলিশ সদস্যদের গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই জঙ্গি নিহত হয়।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment