আবুল বাশার মিয়া, সদরপুর (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে “জঙ্গীবাদ মুক্ত স্বদেশ চাই” শ্লোগান কে সামনে রেখে জঙ্গীবাদ বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সদরপুর সরকারি কলেজের প্রফেসর ড.কাকলী মুখোপাধ্যায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান, সহকারি কমিশনার ভূমি মোঃ সরোয়ার হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা।
সমাবেশে, সন্ত্রাস জঙ্গীবাদ থেকে সন্তান কে বিরত রাখা নিয়মিত পাঠদান,কলেজে উপস্থিতি সর্ম্পকে অবহিত করন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আহ্মাদ আলী মোল্যা, সমাবেশ আহব্বায়ক ও সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ মোঃ আমিনুল ইসলাম, প্রভাষক মাসুদুল হাসান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আঃ জলিল মিয়া, মোঃ লতিফ হোসেন, আফরোজা নাজনীন প্রমুখ। অপরদিকে সদরপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছবিঃ সদরপুর সরকারি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান।

0 comments :
Post a Comment