ফরিদপুরে বখাটে পুত্রের দেয়া আগুনে পুড়ে গেছে বাবার শরীর

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় বখাটে পুত্র মুগ্ধ (১৭) এর দেয়া আগুনে পুড়ে গেছে বাবার শরীরের ৬০ শতাংশ। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। দগ্ধ পিতা এটিএম রফিকুল আলম পিন্টু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন। 

দগ্ধ রফিকুল আলমের ভগ্নিপতি আকরাম উদ্দিন আহমেদ জানান, সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পুত্র মুগ্ধ তার পিতার নিকট একটি মোটর সাইকেল দাবী করে। তাকে মোটর সাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে সে পিতার উপর ক্ষুব্দ হয়। এক পর্যায়ে সে (পুত্র) ক্ষুব্দ হয়ে ঘরের মধ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার পিতার শরীরের বিভিন্ন অংশ আগুনে দগ্ধ হয়। 

পরে আহতাবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ প্রসঙ্গে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, এঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment