ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে দেড় শতাধিক হজ যাত্রীর টাকা নিয়ে গা ঢাকা দেয়া মাওলানা আহমদ মাশরু নামের এক প্রতারকের বাড়ীঘরে তালা লাগিয়ে দিয়েছে প্রতারণার শিকার হজ্ব গমনেচ্ছুরা। অবিলম্বে তারা ওই প্রতারকের গ্রেফতার দাবী করেছে।
শুক্রবার দুপুরের প্রতারনার স্বীকার হজ্ব গমনেচ্ছুরা ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ১নং মোল্লাবাড়ী সড়কের ওই বাড়িতে যেয়ে তিনটি তালা লাগিয়ে দেয় ।
ফরিদপুরের ট্রেজারিতে চাকুরী করতেন আলমগীর হোসেন। পেনশনের টাকায় তিনি ও তার স্ত্রী হজ্বে যাওয়ার ইচ্ছা পোষন করে পাঁচ লাখ টাকা তুলে দেন শহরের মোল্লাবাড়ী সড়কের মাওলানা আহমেদ মাসরুর মালিকানাধীন মাশরু এয়ার ট্রাভেলস এ। কিন্তু প্রতারণার শিকার হজে যেতে পারেননি তিনি। তিনি জানান, মাওলানা আহমেদ মাসরুর প্রতারনার শিকার তিনি।
প্রতারিত হজ্ব গমনেচ্ছু শুধু আলমগীর হোসেনই নয়, প্রতারনার শিকার হয়েছেন, ফরিদপুর ও আশেপাশের জেলার দেড় শতাধিক ব্যাক্তি। তাদের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন মাওলানা মাসরুর।
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার প্রতারিত হজ্ব গমনেচ্ছু কাজী কামরুল জানান, টাকা আদায়ের লক্ষে মামলা দায়ের করার পাশাপাশি চাপ প্রয়োগ করতে শুক্রবার মাওলানা আহমেদ মাসরুর বাড়ী ঘরে তালা লাগিয়ে দেয় কয়েকজন হজ্ব গমনেচ্ছু।
এদিকে হজ্বে গমনেচ্ছুদের নিকট থেকে টাকা নেয়ার অভিযোগ স্বিকার করেছেন মাওলানা আহমেদ মাসরুর স্ত্রী তাহেরা বেগম। তিনি জানান, প্রত্যেকের পাওনা পরিশোধ করে দেয়া হবে। তিনি বলেন, আমাদের লাইসেন্স বাতিল হওয়ায় অন্য প্রতিষ্ঠানে কাছে আমার স্বামী টাকা দিয়েছিলো, কিন্ত সেই প্রতিষ্ঠান আমাদের সাথে কথা রাখেনি । এমনকি আমাদের টাকাও দিচ্ছে না ।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন জানিয়েছেন, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


0 comments :
Post a Comment