প্রয়াত কবি ও সব্যসাচী সৈয়দ শামসুল হককে উৎসর্গ করে ফরিদপুরে পালিত হল শরৎ উৎসব।
বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় রবিন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার আয়োজনে উৎসব পালিত অনুষ্ঠিত হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়।
উৎসবের শুরুতে অতিথিরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন ও প্রয়াত কবি ও সব্যসাচী সৈয়দ শামসুল হককে স্বরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জাতীয় রবিন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, জয়িতা আসমা আক্তার মুক্তা, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, আবু সুফিয়ান চৌধুরী কুশল।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রশদি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হক, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক রিজভী জামান, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার, পারু রহমান, সিরাজী কবির খোকন, আওয়ামী লীগ নেত্রী সায়েদুন নাহার পান্না, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সেলিম হাসান, সাধারন সম্পাদক এটিএম জামিল হাসান তুহিন, পুজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকেশ সাহাসহ অতিথিরা এবং শিল্পীরা উপস্থিত ছিলেন। পরে ফরিদপুরের সনামধ্যন্য শিল্পীরা গান ও কবিতা আবৃতি করে।


0 comments :
Post a Comment