হারুন-অর-রশীদ :
ফরিদপুরের সালথায় আনুমানিক ৫০০ গ্রাম গাজাসহ আবু বক্কার (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যে ৭ টায় উপজেলার বালিয়া-গট্টি বাজার থেকে এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে বাঁগবাড়ি গট্টি গ্রামের বাহুদুর খাঁর ছেলে। তবে রহস্যজনক কারণে পুলিশ বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে জানা যায়।
স্থানীয়রা জানায়,সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত । পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আবু বক্কারকে আটক করে।
অন্যদিকে স্থানীয়দের দাবি, বালিয়া-গট্টি বাজারসহ আশে-পাঁশের এলাকা জুড়ে মাদকের রমরমা ব্যবসা চলছে। কিন্তু পুলিশ হাতে গোনা কয়েকজনকে আটক করলেও বাকিরা মাশুয়ারা দিয়ে ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সাংবাদিকদের জানান, "অদৃশ্যভাবে প্রভাবশালীরা যুক্ত থাকায় আমরা ভয়ে মুখ খুলতে পারছিনা । যুব সমাজ আজ তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে।"
বালিয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সন্ধ্যে নামলে মনে হয় এ যেন মাদকেরই হাট। সচেতনমহলের ধারণা, এখনই যদি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় যুবসমাজ পড়া-শুনা বাদ দিয়ে মাদকের কবলে ধ্বংসের মুখে পতিত হবে ।
এ ব্যাপারে সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন বলেন, কাউকে আটক করা হয়েছে কিনা তা আমার জানা নেই । তবে আপনার অনুমতি ছাড়া কোনো পুলিশ কাউকে আটক করতে পারে কিনা ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি উত্তর না দিয়ে ফোন কেটে দেন।
এলাকাবাসীর দাবি, পুলিশ ঘটনাটি ধামাচাপা দিয়ে বাণিজ্য করতে মাদক ব্যাবসায়ীকে আটকের ব্যাপারে সাংবাদিকদের তথ্য না দিয়ে রহস্যজনক কারণে ব্যাপারটি এড়িয়ে যাচ্ছে।
0 comments :
Post a Comment