মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) ঃ
“শিশু কন্যার বিয়ে বন্ধ করি,সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনের উপজেলা পরিষদের সামনে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৬ উপলক্ষে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ৩০সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টায় মানব বন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)পারভেজ চৌধুরী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস,শিক্ষক মোঃরফিকুল ইসলাম ,শিক্ষক আব্দুল কাদের,মোঃ জাহীদুল ইসলাম ও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

0 comments :
Post a Comment