র‌্যাব-৮ ফরিদপুর কর্তৃক ৪০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩০ সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখ ০০১০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ০৫নং ওয়ার্ডের পতিতা পল্লীর খিচুড়ী পট্টিস্থ মালঞ্চীর বাড়ী এর সেমি পাকা চৌচালা উত্তরমূখী বসত ঘরের ভিতর একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ০০৩০ ঘটিকার সময় উল্লিখিত ঘরের নিকট পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘর হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার মোঃ হাসান(২৪), পিতাঃ মোঃ আবুল বেপারী, সাং-পূর্ব আলীপুর (কবিরবাগ স্কুলের সামনে), থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন এবং ঘটনাস্থলে উপস্থিত সাীদের সম্মূখে বিধি মোতাবেক ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট হতে ০১টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রতি সর্বমোট ৪০৭ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট এবং তার নিকট থাকা ঘঙকওঅ, মডেল ১১২ মোবাইল সেট (যাতে একটি রবি সীম সংযুক্ত) উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment