চরভদ্রাসনে ১০০মেগাওয়াট সোলার পিভি পাওয়ার প্লান্ট স্থাপনের প্রক্রিয়া শুরু

মুস্তাফিজুর রহমান,চরভদ্রাসন (ফরিদপুর) ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর মোহন মিয়া ও চর মৈজদ্দিন মৌজার বিস্তৃন্ন ৫০০ একর জমি অধিগ্রহনের মাধ্যমে ১০০ মেগাওয়াট গ্রীড কানেকটেড সোলার পিভি পাওয়ার প্লান্ট স্থ্পনের প্রক্রিয়া চলছে বলে জানায় প্রকল্প পরিচালক। জানা যায় ঐ স্থানে সোলার পাওয়ার প্লান্ট স্থাপনে ভূমি মালিকদের আপত্তি থাকায় গত ২৫ সেপ্টেম্বর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত দু’টি মৌজার জমি অধিগ্রহনের বিষয়ে মালিকদের শুনানীর দিন ধার্য ছিল। ভূমি মালিকদের আপত্তি থাকায় ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া সরেজমিন স্থানটি ঘুরে জমি অধিগ্রহন শুনানী কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ড.কে.এম. কামরুজ্জমাান সেলিম, উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)রোকসানা রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন ও গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। উক্ত শুনানি কালে জমির মালিক গন জেলা প্রশাসকের নিকট ভূমি অধিগ্রহনে তারা তাদের জমির ন্যায্য মুল্যে পাওয়ার দাবী জানায়। জেলা প্রশাসক উপস্থিত জনসাধারনের সকল সুখ-দু:খের কথা শুনেন এবং আইন অনুযায়ী তাদের বাসস্থান সহ চাষাবাদের জমির ন্যায্য মুল্য নিজ হাতে ভূমি মালিকদের হাতে তুলে দেওয়ার আস্বাস দিয়ে শুনানি শেষ করেন। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment