জাতীয় কন্যা শিশু দিবস : মধুখালীতে আলোচনা সভা ও মানববন্ধন

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) ঃ 
‘‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি”। প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার সকাল ১১টায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে মধুখালীতে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুনের সভাপতিত্বে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজিজুর রহমান মোল্যা, উপজেলা মহিলা আওয়মীলীগের সভাপতি ও বাংলদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সুরাইয়া সালাম, পৌর কাউন্সিলর ইতি বেগম, সংরক্ষিত মহিলা পৌর কাউন্সিলর মোর্শেদা আক্তার মিনা প্রমুখ।

আলোচনা সভা শেষে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলা গেটের সামনে এক মানববন্ধন অনিষ্ঠত হয়েছে।  

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment