নাজিম বকাউল, ফরিদপুর ঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমনোহরদি গ্রামের কৃষক প্রবীর কুমার সাহার উপর রোববার দিবাগত রাত ৮টার সময় অজ্ঞাতনামা ৫/৭ জন মুখোসধারী সন্ত্রাসীরা হত্যার উদেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রবীর কুমার সাহার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসী গ্রুপটি পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রবীর কুমার সাহা জানান, রবিবার রাত ৮টার দিকে জাহাপুর বাজার থেকে কাজ সেরে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ করে অজ্ঞাতনামা ৫/৭ জন সন্ত্রাসী এসে আমাকে জোড়পূর্বক একটি বাগানে ধরে নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কোপাতে থাকে। আমার আত্মচিৎকারে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলার খবর পেয়ে আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে। প্রবীরের পরিবার এখনো থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি।
প্রবীর কুমারের পরিবারের সদস্যরা জানান, হত্যার উদ্দেশ্যেই হামলাকারীরা হামলা চালিয়েছে। ভগবানের আর্শিবাদে সে রক্ষা পেয়েছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানান, দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করার।

0 comments :
Post a Comment