মো. সেকেন্দার আলম, আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (০৩.১০.১৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ সভা হয়। সভায় আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল করীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেসকাবের সভাপতি মো. সেকেন্দার আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় দূর্গাপূজা উদযাপন উপলে আইনশৃঙ্খলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয় ও উপজেলার ৪১টি পূজা মন্ডপের প্রত্যেক পূজা মন্ডপের মাঝে সরকারি অনুদান ৫শত কেজি করে চাউল বিতরণ করা হয়।
0 comments :
Post a Comment