রাশীদ কাজল :
ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ ফরিদপুরে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। ফরিদপুর সার্কিট হাউজের সম্মেলন কে শুক্রবার সন্ধ্যায় মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এর জেলা প্রশাসক মোকলেসুর রহমান।
সভায় ফরিদপুরের ডিডিএলজি উপ-পরিচালক ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হক, এনডিসি মনদিপ ঘড়াই, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ জেলার বিসিএস (প্রশাসন) কর্মকর্তাবৃন্দ।
এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ এর আগমন উপলক্ষে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার তাকে ফরিদপুর জেলার সীমানা থেকে ফুলেল শুভেচ্ছা সহকারে স্বাগত জানান। পরে সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার এর উপস্থিতির পর তাকে বিসিএস (প্রশাসন) কর্মকর্তাবৃন্দ, জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ, জেলা কালেক্টরেট সহকারি সমিতি, ফরিদপুরের বিভিন্ন এনজিও প্রতিনিধিরা, কালেক্টরেট কল্যান সমিতি ফুলেল শুভেচ্ছা জানান।
সেখানে জেলা কালেক্টরেট কল্যান সমিতি গত ২৯ সেপ্টেম্বর হৃদরোগে নিহত জেলা প্রশাসকের গাড়ি চালক আকতার হোসেন এর পরিবারের মাঝে ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ এর হাত দিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে।



0 comments :
Post a Comment