বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী বন্যা রানী পালকে (১৭) অপহরণের অভিযোগে বোয়ালমারী থানায় অপহরন মামলা করেছে ছাত্রীর পরিবার। ওই ছাত্রীর মা সূচিত্রা পাল বাদি হয়ে শুক্রবার (১৪.১০.১৬) রাতে পৌরসভার সাবেক মেয়র আ. শুকুর শেখ ও তার ছেলে সাহিন শেখ (২৫), জসিম শেখ (২৩) ও ছোট ভাই রুকু শেখকে (৩৩) আসামী করে এ মামলা দায়ের করেছেন। মামলা নং ১৪। থানা ও এলাকাবাসি সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর বিকেলে বন্যা ময়েনদিয়া বাজার থেকে পূজা দেখে জয়পাশা গ্রামের বাড়ি ফেরার পথে হারান দাসের বাড়ির সামনে পৌঁছালে জসিমসহ তার সহযোগিরা মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এব্যাপারে মেয়র শুকুর শেখ বলেন, আমি ঘটনার সম্পর্কে কিছু জানি না। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সহিদুল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

0 comments :
Post a Comment