ফরিদপুরে সন্ত্রাস জঙ্গীবাদের প্রতিবাদে মানববন্ধন

রাশীদ কাজল :
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী জেলা শাখার আয়োজনে সন্ত্রাস জঙ্গীবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার সকালে ফরিদপুর প্রেসকাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন এন্ড এজেন্ড অফ দ্যা চেঞ্জ এ্যাওয়ার্ড এবং তার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়কে ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড ফর আইসিটি পুরস্কার ঘোষিত করায় তার সমাবেশে অভিনন্দন জানান।

মানববন্ধনে ন্যাশনাল আওয়ামী পার্টি কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান বঙ্গদীপ এম এ ভাসানি বলেন, রাজনীতিবীদ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের চেতনায় উদজীবিত হয়ে গনতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ান। তিনি এসময় আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়ান। তিনি বলেন, মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন ঠাই নাই।
মানববন্ধনে এসময় বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ কারী মাওঃ সাইফুজ্জামান খান ফরিদপুরী, সিনিয়ির সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি হাফেজ মাওঃ আব্দুল কারী সিদ্দিকী, সাধারন সম্পাদক আতাউর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর, ডা. এম জে কিবরিয়া, শহিদুল ইসলাম নগরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment