র‌্যাব-৮, ফরিদপুর কর্তৃক ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :
র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৩ অক্টোবর ২০১৬ ইং তারিখ ২০৪০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পশ্চিম গোয়ালচামট সাকিনস্থ পৌরসভা নতুন মার্কেটের পশ্চিমে অবস্থিত বিএডিসি ভবনের সামনে ইটের রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী মটর সাইকেলে আরোহন করে মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অপো করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ২১০৫ ঘটিকার সময় উক্ত স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত মটর সাইকেল চালু করে পালানোর চেষ্টা করলে আমি সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় উক্ত মটরসাইকেল চালককে ঘেরাও পূর্বক আটক করে এবং মটর সাইকেলের ২য় আসনের আরোহী কৌশলে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ সবুজ শেখ (৩২), পিতাঃ মৃত রফিক শেখ, সাং-রঘুনন্দনপুর ও পলাতক আসামী মোঃ রাসেল মোল্লা (৩০), পিতা- অজ্ঞাত, সাং- ওয়ারলেস পাড়া, উভয় পেশা- মাদক ব্যাবসা, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর বলে জানায় এবং স্বীকার করে যে তার নিকট ইয়াবা আছে। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামীর দেহ বিধি মোতাবেক তল্লাশীকালে (১) তার পরিহিত জিন্সের প্যান্টের সামনের বাম পকেটে ০১টি এবং আসামীর ব্যবহৃত মটরসাইকেলের সীট কভারের নিচ হতে ০২টি ছোট নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে রতি সর্বমোট ৫৭০ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট, (২) আসামীর ব্যবহৃত ১টি কালো-কমলা রংয়ের ঢাকা মেট্রো ল-২৫-২৫৫৫ নেইমপ্লেট যুক্ত ণঅগঅঐঅ ঋত-ঝ মটরসাইকেল, যার চেসিস নং-২০ক২৫১৩০২৬৪৮ এবং ইঞ্জিন নং-২ঈক২০০১১৪৩, মূল্য অনুমান ২,২০,০০০/- টাকা (৩) আসামীর দখল হতে একটি কালো রংয়ের পিছনে ক্যামেরা যুক্ত ঝঅগঝটঘএ উটঙঝ মোবাইল ফোন যার মডেল ঝগ-ই৩৫০ঊ (২টি জিপি সিম সংযুক্ত) উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী ও পলাতক আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ তারা পরস্পরের যোগসাজসে বিভিন্ন মাদকদ্রব্য লোকজনের সাথে ক্রয়-বিক্রয় করে আসছে।

এ ব্যাপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment