মধুখালীতে ভ্রাম্যমান আদালত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) ঃ 
সরকার কতৃক নিসিদ্ধ সময়ে ইলিশ সিকার করার অপরাধে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন সুইস গেট এলাকায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারী ৩ জেলেকে ও প্রায় ৫ হাজার মিটার নিসিদ্ধ কারেন্ট জাল আটক করছে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম ও মধুখালী থানা সহকারি পরিদর্শক মনির হোসেন উপজেলার মধুমতি নদীতে ইলিশ নিধন বিরোধি অভিযান পরিচালনা করেন। 

এসময় নদীতে অবস্থানরত ইলিশ  শিকারি মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন হরিনাডাঙ্গা গ্রামের মৃতঃ গফুর মোল্যার পুত্র মো. মোক্তার মোল্যা, ইসমাইল সেকের পুত্র নবী সেক এবং বীরেন্দ্র নাথ বিশ্বাসের পুত্র গিটার বিশ্বাসকে  ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment