কৃষি কার্যক্রম পরিদর্শনে মহা-পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান

কে. এম. রুবেল, ফরিদপুর :
ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন কৃষি বিষয়ক কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহা-পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান। তিনি সোমবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের কৃষক শহীদ খানের রোপা আমন ধান খেতের পাশে স্থাপিত আলোর ফাঁদের পোকা-মাকড় পর্যবেক্ষণ করেন। সদর উপজেলার প্রত্যেকটি ব্লকে রোপা আমন ধানে পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষনের জন্য ১০টি করে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। আলোর ফাঁদ পর্যবেক্ষনের পর কৃষক শহীদের বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত কৃষক ও কৃষানীদের সাথে মতবিনিময় করেন। উঠান বৈঠকে উপস্থিত ২০০ জন কৃষক ও কৃষানীর মাঝে রবি মৌসুমে ব্যবহৃত বীজের বীজশোধন, নিরাপদ সবজি ও ফল উৎপাদনে সেক্স ফেরোমন ট্রাপ ব্যবহারের উপর আলোচনা করেন। উঠন বৈঠক শেষে সোমবার রাতে সদর উপজেলা পরিষদের হল রুমে কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর এর উপ-পরিচালক কৃষিবিদ জি. এম. আবদুর রউফ, হর্টিকালচারের উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, কৃষিবিদ আবুল কালাম আজাদ, ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহা-পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান উপস্থিত কৃষি কর্মকর্তাদের যার যার অবস্থান থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করার আহবান জানান। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment