আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫-১০-১৬) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে সভার প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এর সাথে মতবিনিময় সভায় ডিডিএলজি উপ-পরিচালক ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দীন আহম্মেদ, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, আলফাডাঙ্গা সরকারি কলেজের অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান তাজ, উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, সাংবাদিক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
সভা পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সারেকুল হাসান নয়ন ও গোপালপুর ইউনিয়ন সহকারি ভূমি অফিসার অধির কুমার গুহ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি উম্মে সালমা তানজিয়া তার বক্তব্যে মাদক সম্পর্কে বলেন, মাদক একটি ভয়ানক ব্যধি, এটি যুবসমাজকে মারাত্বক ধ্বংশের মুখে ঠেলে দিচ্ছে তাই আমি আপনাদের সহযোগিতা নিয়ে আলফাডাঙ্গাকে একটি মাদক মুক্ত উপজেলা হিসাবে গড়তে চাই।
তিনি আরও বলেন, আমার কোন কর্মকর্তা কর্মচারি যদি কোন দুর্নীতি বা অনিয়ম করে তাহলে আপনারা আমাকে জানাবেন আমি তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।
সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ম মূলক কর্মকান্ড তুলে ধরেন ও আলফাডাঙ্গার উন্নয়নকে আরও তরাণিœত করতে তার সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিসসহ একাধীক সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
0 comments :
Post a Comment