মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলম নগর মধু শিকদারের ডাঙ্গী গ্রামে প্রতিবেশীর পকুরের মাছ বিষ প্রয়োগে মারার ঘটনা ঘটেছে। অভিযোগ আছে পূর্ব শত্রুতার জের ধরে ঐ গ্রামের বাসিন্দা হায়দার প্রামানিক(৩৮) সোমবার যে কোন সময় তার চাচাতো ভাই প্রতিবেশী আ:জব্বার প্রামানিক(৪০)এর পুকুরে বিষ দিলে পুকুরের সমস্ত মাছ মরে ভেষে উঠে। এতে ৫০হাজার টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানায় পুকুর মালিক। খবর পেয়ে মঙ্গলবার ঐ এলাকায় গিয়ে দেখা যায় দেশীয় নানা প্রজাতির মাছ পকুরের পানিতে মরে ভেষে উঠেছে।
পকুর মালিক জব্বার প্রামানিক ও মাজেদা বেগম জানায় প্রতিবেশী হায়দার এর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। হায়দারের পুকুর তাদের পুকুরের পাশাপাশি থাকায় হায়দার মাঝে মধ্যেই নানা কৌশলে পুকুরের মাছ মেরে নিয়ে যায় বাধাঁ দিতে গেলে তাদের পরিবারের সদস্যদের নানা রকমের ভয়ভীতি দেখায় বলে জানায় তারা। উক্ত অভিযোগের বিষয়ে হায়দার এর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি তবে তার মা রাবেয়া খাতুন(৭০) বিষ দিয়ে মাছ মারার বিষয়টি অস্বীকার করেন। উক্ত ঘটনায় মঙ্গলবার অইনগত ব্যবস্থা গ্রহন করতে পুকুর মালিক আ:জব্বার চরভদ্রাসন থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে চরভদ্রাসন থানার এস.আই স্বপন কুমার ঘটনা স্থল পরিদর্শন করেন।


0 comments :
Post a Comment