রাশীদ কাজল :
ফরিদপুরে ৪৭৯তম ও ৪৮০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুর ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ, ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক দূর্গা রানী সরকার, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুন্নাহার পান্না, সাবেক সম্পাদক ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, এবং অন্যন্য স্কাউটের সদস্যবৃন্দ। এছাড়া সেখানে সদরসহ ২টি উপজেলার স্কাউটস এর সদস্য উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালা শেষে বিকালে অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠিত হয়।


0 comments :
Post a Comment