নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবনিময় সভা

রাশীদ কাজল :
ফরিদপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে মতবিনময় করেন।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পর্ষদ-রাসিন ফরিদপুর নেটওয়ার্ক এর আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এবং এ্যাকশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় সভায় নারীর ক্ষমতায়ন বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনময় করেন।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খোদেজা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিেেসব উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বেলা রানী সরকার। সভায় প্রধান বক্তা ছিলেন এ্যাকশন এইড বাংলাদেশ অফিসার কাশফিয়া ফিরোজ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এর সমন্বয়কারী হাবিবা নওরোজ, রাসিনে নির্বাহী পরিচালক জয়িতা ্সমা আক্তার মুক্তা।

সভায় বক্তারা নারী প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদের সোচ্চার হবার আহবান জানান। এসময় বক্তারা বলেন, নারীকে স্বাবলম্বী হতে হলে নারীকেই সচেতন হতে হবে। তারা বলেন নারীকে শিক্ষিত হতে হবে, কোন ভাবেই ১৮ বছরের আগে বিয়ে করা যাবে না। বক্তারা এসময় ইভটিজিং বিষয়ে বলেন, তোমরা একত্রিত হয়ে ইভটিজারদের বিরুদ্ধে দাড়াতে হবে তাহলে ওরা আর সাহস পাবে ন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment