আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন “ঢাকা টাইমস” ও সাপ্তাহিক “এই সময়” সম্পাদক আরিফুর রহমান দোলন। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
আগামী চার বছরের জন্য আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে আরিফুর রহমান দোলনকে মনোনয়ন দেয়া হয়েছে। বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিয়ার রহমান।
আরিফুর রহমান দোলন কামারগ্রাম কাঞ্চন একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি এবং তিনি কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান। সম্প্রতি তাঁর উদ্যোগে বেগম শাহানারা একাডেমি নামে শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক ছিলেন। ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক এবং দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। বাংলাভিশন টেলিভিশনে বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি।
তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে ১৯৭৩ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন।

0 comments :
Post a Comment