চরভদ্রাসনে এক রাতে দুটি স্থানে চুরি ১ জন আটক

মোঃ মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন(ফরিদপুর) :
ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার দিবাগত রাতে দুটি স্থানে চুরির ঘটনায় এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনার দিন রাতে সদর ইউনিয়নের আঃ করিম মৃধার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত মেহের মাষ্টারের পূত্র মো: মুরাদের বাড়ীতে চুরির ঘটনাটি ঘটেছে। উক্ত বাড়িতে চুরি করতে গিয়ে সোহেল(৩৫) নামে এক চোর জনতার হাতে ধরা পরে । সে সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের মো: হারেজের পূত্র। বাড়ির মালিক মুরাদের ছোট ভাই ঘটনার বিবরনে জানায় রাত আনুমানিক দুইটার সময় ঘরের মাঝে শব্দ পায় এবং তার ঘুম ভেঙ্গে যায় এ সময় দুজন লোককে তার শোবার ঘরের পাশের একটি করে একটি তালা কাটতে দেখে। এ সময় তার উপস্থিতি টের পেয়ে দুই চোর পালানোর চেষ্টা কালে এলাকাবাসির সহায়তায় ১ চোর সোহেল কে ধরে ফেলে এবং অন্যজন পালিয়ে যায়। এ সময় চুরি কাজে ব্যাবহৃত তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।
অন্যদিকে একই রাতে চরভদ্রাসন সদর বাজারে অবস্থিত দৈনিক ইত্তেফাকের  থানা প্রতিনিধি মুস্তাাফিজুর রহমান শিমুলের ব্যবসা প্রতিষ্ঠান মুক্তা ‘স’ মিলের শাটারের নীচ দিয়ে ঢুকে ঘুমিয়ে থাকা দুই কর্মচারীর দুটি মোবাইল ও নগদ অর্থ চুরি হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির পরিচালক জানায় প্রতিদিনের মত কর্মচারীরা কাজ শেষে ঘুমিয়ে ছিল রাতের কোন এক সময় ঘরে চোর ঢুকে উক্ত মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে চরভদ্রাসন থানার এস.আই তোতা মিয়া ও এ.এস.আই মোঃআজিজুল ইসলাম ঘটনা স্থল দুটি পরিদর্ষন করে এ সময় স্থানীয় জনতা  সোহেলকে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত চোরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় থানা পুলিশ।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment