মধুখালীতে স্বামী কর্তৃক স্ত্রী হত্যা : পালিয়ে থাকা স্বামী আটক

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) :  
বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে পৌর বাজার এলাকায় জোয়াদ্দার মার্কেটের পিছনে একটি ছাপড়া ঘরে স্ত্রী মধুমালা (২২) কে হত্যা করে তার স্বামী নিত্য মন্ডল একমাত্র শিশু পুত্র রাজ (২) কে নিয়ে পালিয়ে যাওয়ার দুই ঘন্টার মধ্যে আটক হয়েছে। 

জানাগেছে, মধুখালী পৌর বাজারের নিরাময় ফার্মের্সীতে উপজেলার মেগচামী ইউনিয়নের শিবপুর গ্রামের নিখিল মন্ডলের ছেলে নিত্য মন্ডল কর্মচারী হিসেবে কাজ করার সুবাদে ওই মার্কেটের পিছনেই একটি টিনের ছাপড়া ঘরে স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে বসবাস করতেন। নিত্য মন্ডল ৬/৭ বছর আগে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের মৃত. রাম গোপাল বালার মেয়ে মধুমালা বালার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ছাপড়া ঘরের মধ্যে স্ত্রীর লাশ গলায় রসি দেওয়া অবস্থায় পুলিশ উদ্ধার করে। 

মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। 

স্ত্রী মধুমালা বালার মা সুচিত্রা বালা চিৎকার করে আর্তনাদ করছেন তার জামাই নিত্য মন্ডল মাঝে মধ্যেই তার মেয়েকে মারপিট করত। 

ঘটনা স্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম, মধুখালী মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা।

মধুখালী থানার উপ-পরিদর্শক মো.মামুন বিশ্বাসের নেতৃত্বে উপ-পরিদর্শক মনির হোসেন, উপসহকারী পরিদর্শক তোফাজ্জেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের লাহীরি পাড়ায় অভিযান চালিয়ে ঘাতক নিত্য গোপালকে আটক করেছেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment