ফরিদপুরে সদরপুরে জেলের কারাদন্ড, পাঁচ হাজার মিটার জাল ধ্বংস

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে মাছ ধরার চেষ্টাকালে এক জেলেকে পাঁচ হাজার মিটার জালসহ আটক করা হয়। 

সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সরোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে পদ্মানদীতে অভিযান চালিয়ে মাছ ধরার সময় মো. আবুল হোসেন নামের ওই জেলেকে জালসহ আটক করা হয়। তিনি জানান, পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জেলেকে ১৫দিনের কারাদন্ড দেয়া হয় এবং পাঁচ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment