মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের সুরেন ভূইয়া(৬৫)নিখোজ হওয়ার ১৭ঘন্টা পর অলৌকিক ভাবে লোহারটেক কোলের পানি থেকে উঠে আসার ঘটনা ঘটেছে। সে উপজেলার বি.এস.ডাঙ্গী গ্রামের মৃত সজনী কান্ত ভূইয়ার ছেলে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে সুরেনের বাড়িতে গেলে স্ত্রী মালতী রানী ভূইয়া(৪৫)জানায় তার স্বামী ও সে “শুক্রবার দিবাগত রাত রাত ১২ টায় বাইরে থেকে বাথরুম সেরে ঘরে এসে ঘুমিয়ে ছিলো। হঠাৎ রাত আনুমানিক ২টায় বিছানায় তার স্বামীকে দেখতে না পেয়ে তরিঘরি করে উঠে ঘরের দরজা খোলা দেখতে পায় এবং সৌড় চিৎকার করে তার স্বামীকে খুজে না পাওয়ার বিষয়টি পাড়া প্রতিবেশীদের জানায়”। সকালে সুরেনকে খুজতে গিয়ে তার বাড়ির নিকটবর্তী চরভদ্রাসন লোহারটেক কোলের বড়ব্রীজ এর পাশে পানির কিনারায় সুরেনের ব্যাবরিত স্যানডেল পায় তার স্বজনরা। সারা রাত ও সারদিন আত্মীয় স্বজন ও পাড়াপ্রতিবেশী মিলে বিভিন্ন স্থানে তাকে খোজ করার পাশাপশি বিভিন্ন এলাকায় তার নিখোজের ঘটনা মইকিং করতে থাকে। সুরেন উদ্ধার করা প্রত্যক্ষদর্শী যোগেশ ব্যাপারী(৬০)জানায় সে শনিবার সন্ধা ৭টায় বাজারের উদ্দেশ্যে আসার পথে চরভদ্রাসন হাসপাতালের কাছাকাছি আসলে টর্চের আলোতে লোহারটেক কোল থেকে রাস্তার দিকে হামাগুড়ি দিয়ে কাউকে উঠে আসতে দেখে কাছে এগিয়ে গেলে সুরেনকে দেখতে পায়। ্সুরেন তার দিকে সাহয্যের জন্য হাত বারিয়ে দেয়। যোগেস সুরেনকে দ্রুত চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে এবং স্বজনদের খবর দেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা.অনিন্দ রহমান জানান রুগি দীর্ঘক্ষন পানিতে থাকলেও স্বাসকষ্ট না হওয়ায় তার শারিরিক অবস্থা ভালো আছে আমরা তার চিকিত্সা চালিয়ে যাচ্ছি। এই ঘটনা জানাজানি হওয়ার পর শত শত উৎসুক জনতা সুরেনকে এক নজর দেখার জন্য হাসপাতালে এসে ভীর জমায়।

0 comments :
Post a Comment