রাশীদ কাজল :
ফরিদপুরে নাভানা ব্যাটারীজ লিমিটেড এর কাস্টমার মিট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় শহরের গোয়ালচামট এ অবস্থিত নাভানা ব্যাটারীজ লিমিটেড এর অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয় । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা ব্যাটারীজ লিমিটেড এর এরিয়া সেলস ম্যানেজার মোঃ সোলাইমান সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর শহরের বিশিষ্ট ব্যাটারী ব্যবসায়ী হ্যালো বাইক এর স্বতাধিকারী মোঃ মাহাবুুব আলম মাসুদ, খান টেড্রার্সের স্বতাধিকারী মোঃ আরিফ খান, রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী শাহীন মটরস এর স্বতাধিকারী কে.এম সবুর শাহীন মেসার্স স্বপ্ন অটো হাউজ এর স্বতাধিকারী মোঃ নাজমুল হাসান, মেসার্স জনি মটরস এর স্বতাধিকারী মোঃ মোশাররফ হোসেন,সদরপুরের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আল-বারাকা ব্যাটারী হাউজ এর স্বতাধিকারী মোঃ বজলুর রহমান এবং শহরের বিভিন্ন ব্যাটারী ব্যাবসায়ীগন,ইজিবাইকের চালকগন, ও বিভিন্ন উপজেলা থেকে আসা আমন্ত্রিত কাষ্টমার গন।
এর আগে গত ২৪ অক্টোবর নাভানা ব্যাটারীজ এর পক্ষ থেকে ইজিবাইকের চালকদের নিয়ে একটি রোড শো করা হয় । রোড শো টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর মাধ্যমে ব্যাটারীর মাইলেজ পরিক্ষা করা হয়।
নাভানা ব্যাটারীজ লিমিটেড এর টেরিটরি সেলস্ এক্সিকিউটিভ মো ঃ তারিকুল ইসলাম জানান, নাভানা ব্যাটারী নিয়ে যারা মাইলেজ পরিক্ষায় অংশ গ্রহন করেন তারা প্রত্যেকেই জানান বাজারে প্রচলিত সকল ব্যাটারী থেকে নাভানা ব্যাটারী বেশি মাইলেজ পায়। প্রতিটি ইজিবাইকে গুনাগত মান ভাল থাকলে ১৫০ থেকে ১৮০ কি.মি পথ অতিক্রম করতে পারবে। এটি পরিক্ষামূলক ভাবেই প্রমানিত হয়।
0 comments :
Post a Comment