স্টাফ রিপোর্টার :
আনসার উদ্দীন উচ্চবিদ্যালয়ের স্কুল শিক্ষক সমিতির লটারীর ড্র বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। লটারী ড্র-তে বিজয়ী বিদ্যালয়ের শিক্ষক আর আওয়ালকে এসময় পুরস্কার হিসেবে ল্যাপটপ হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর সেখের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মাহবুবা আক্তার, স্থানীয় কাউন্সিলর খন্দকার সামসুল আরেফীন সাগর, স্কুল কমিটির দাতা সদস্য খন্দকার সিরাজুস সালিকিন টগর।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারিবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যস
হ আমিন্ত্রত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ২০ জন শিক্ষক প্রতি মাসে ২ হাজার টাকা করে সমিতি গঠন করেছে। প্রতি মাসে সমিতির টাকা দিয়ে ড্র এর মাধম্যে বিজয়ীকে একটি ল্যাপটপ বিতরন করা হয়। তারই ধারাবাহিকতায় ৭ম মাসে ড্র অনুষ্ঠিত হয়।

0 comments :
Post a Comment