মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসনে মত্স সম্পদ রক্ষায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি থাকলেও এক শ্রেনীর অসাধু জেলেরা স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় মত্স সম্পদ ধ্বংশে নিচ্ছে ব্যাপক প্রস্তুতি। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পদ্মা নদীতে গিয়ে দেখা যায় উপজেলার পদ্মা নদীর চরকল্যানপুর মৌজা ও চর শালেপুর মৌজার জলমহলের কিছু এলাকার প্রায় অর্ধ কি.মি. জল সীমানায় বাশঁ ও জাল দিয়ে আটকিয়ে তার মাঝ পয়েন্টে ফাঁদ জাল পেতে ইলিশ মাছ সহ নানা প্রজাতির দেশী মাছ নীধনের ব্যাপক প্রস্তুতী নিচ্ছে স্থানীয় লোভী জেলেরা। উপজেলা পদ্মা নদীর ভাটি শালেপুর মৌজা, চরতাহেরপুর মৌজা ও মীর্জাপুর মৌজার জলসীমানার সমস্ত মত্স প্রজাতী ভাটিতে চলাচলের একমাত্র পথ উক্ত জলমহল দিয়ে হলেও স্থানীয় লোভী জেলেরা সেই জলসীমানা আটকিয়ে জাল দিয়ে মাছ নিধোনের বাধঁ নির্মান করেছেন। জানা যায় উক্ত বাধঁটি উপজেলার আঃ গফুর মৃধা ডাঙ্গী গ্রামের বাসিন্দা মোঃ ইছাহাক মোল্যা (৫০) ও হাসেম মোল্যা (৫৫) পদ্মা নদীর উক্ত পয়েন্টে এলাকার প্রভাবশালীদের সহযোগীতায় বাধঁটি নির্মান করেছে বলে অভিযোগ রয়েছে।
বাঁধ মালিকের এক অংশীদার ইছাহাক মোল্যা জানায়, “ উপজেলা মৎস্য অফিসার সরেজমিনে এসে জলমহল দেখে গেছে এবং বাঁধ নির্মানের অনুমতি দিয়েছেন”। এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মালিক তানভির হোসেন বলেন, “ আমি পদ্মা নদীর চরকল্যানপুর বাধেঁ গিয়েছি, কিন্তু বাঁধ নির্মান করতে বলি নাই”। বাধঁটির বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী বলেন ‘বাধঁটির বিষয়ে আমি অবগত নই তবে আগামীকাল থেকে “ ইলিশ মাছ রক্ষায় অভিযান চলবে সরজমিনে দেখে বাধঁটি উচ্ছেদে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান”।

0 comments :
Post a Comment