মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সভা কক্ষে ১০ অক্টোবর সোমবার বেলা ১২ টায় মাসিক আইন শৃঙ্খলা সভা সম্পন্ন হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পাড়ভেজ চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, ,থানা অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাশী,মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী,উপজেলা মত্স কর্মকর্তা মালিক তানভীর হোসেন,প্রেসকাব সভাপতি মোঃমেজবাহ উদ্দিন,সদর ইউপি চেয়ারম্যান মোঃআজাদ খান,হরিরামপুরের মোঃ ইয়াকুব আলী ও আ’লীগ নেতা মোঃআনোয়ার আলী মোল্যা প্রমুখ। বক্তারা উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মৎস সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা,মাদক ও পাচার,খাদ্য দ্রব্যে ভেজাল প্রতিরোধ,বাল্য বিবাহ নিরোধ সহ চরভদ্রাসন বাজারকে যানযট মুক্ত রাখার পাশাপাশি সকল প্রকার জনস্বার্থ বিরোধী কর্মকান্ড রোধে শংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানদের প্রয়জনীয় পদক্ষেপ গ্রহন করার আহ্ববান জানান।

0 comments :
Post a Comment