ফরিদপুরে সংবর্ধনা অনুষ্ঠানে শাহজাদা মিয়া
রাশীদ কাজল :
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন, বিরাজমান অস্থিতিশীলতা নিরসনের লক্ষে দেশে অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে নইলে আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের অম্বিকা হলে ফরিদপুর জেলা বিএনপির আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে শাহজাদা মিয়া একথা বলেন। এসময় তিনি কারাবন্দি বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করেন।
ফরিদপুর জেলা বিএনপির সভাপতি শাহজাদা মিয়াকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনোনিত করায় জেলা বিএনপির পক্ষ হতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, সহ-সভাপতি আজম খান, সৈয়দ মোস্তাক হোসেন বাবুল, গুলজার হোসেন মৃধা, যুগ্ন সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সহ-দপ্তর সম্পাদক ও জাতীতাবাদী মৎস দলের সাধারন সম্পাদক ডি এম রায়হান, বিএনপি নেতা খন্দকার ফজলুল হক টুলু, খন্দকার এম এ কাশেম, ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, আতাউর রশীদ বাচ্চু, খন্দকার কুদ্দুস, দেলোয়ার হোসেন দিলা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, জেলা তাতী দলের মাহমুদ কলি, মামুনুর রশীদ, কেন্দ্রিয় ছাত্রদলের শাহবুদ্দিন মুন্না, জয়দেব সরকার, জেলা ছাত্রদলের জাহাঙ্গির হোসেন সহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ আরো বক্তব্য দেন। সভার শুরুতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের পক্ষ হতে শাহজাদা মিয়া ও শামা ওবায়েদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বিএনপি নেতা আসম হান্নান শাহ, ফরিদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোশাররফ আলী ও সাবেক সভাপতি সরোয়ারজান মিয়ার রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকালে ফরিদপুর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিশাল গাড়ির বহর নিয়ে দৌলতদিয়া ঘাট হতে শাহজাদা মিয়া ও শামা ওবায়েদকে নিয়ে ফরিদপুরের অম্বিকা হলে এসে পৌছান। উপস্থিত নেতাকর্মীরা মুহুর্মূহ করতালির মাধ্যমে ফুল ছিটিয়ে তাদেরকে স্বাগত জানান।




0 comments :
Post a Comment