অনূর্ধ ১৬ জাতীয় ফুটবল দলে উদীয়মান চৌকষ খেলোয়ার নির্বাচনের নিমিত্বে সারা দেশব্যাপি বাছাই ও প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। তারই অংশ হিসেবে ফরিদপুর চরভদ্রাসনে ০৩-১০-২০১৬ হতে পাঁচ দিনব্যাপি চলছে ফুটবল খেলোয়ার বাছাই ও প্রশিক্ষন। চরভদ্রাসন সরকারী কলেজ
মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক মিজানুর রহমান মিনার এ কর্মশালা পরিচালনা করছেন।
জানা যায় প্রতিবছর জেলা পর্যায়ে প্রশিক্ষন দেওয়া হলেও এ বছরই প্রথম প্রান্তিক পর্যায়ের উদীয়মান অনুর্ধ ১৬ ফুটবলার অনুসন্ধানের লক্ষ্যে প্রতিটি উপজেলায় পর্য়ায়ক্রমে চলছে এ কার্যক্রম। এ ব্যাপারে প্রশিক্ষক মিনার জানান বালাদেশ ফুটবল ফেডারেশনের ২০ জন প্রশিক্ষক সারাদেশে এ প্রশিক্ষন দিচ্ছে। চরভদ্রাসন উপজেলার পঁিচশ জনের একটি দলকে তিনি প্রশিক্ষন দিচ্ছেন এর থেকে শ্রেষ্ঠ সর্বচ্চ ২০ জনকে রেজিট্রি ভুক্ত করে জেলায় প্রশিক্ষন ও বাছাইয়ের জন্য পাঠানো হবে এবং বিভাগীয় পর্যায়ে যাচাই বাছাইয়ের পর অনূর্ধ ১৬ জাতীয় ফুটবল দল গঠন করা হবে। এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা ক্রীড়া সম্পাদক ও চরহাজিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: হাবিবুর রহমান এ উদ্যোগের প্রশংশা করে বলেন প্রান্তিক পর্যায়ে খেলোয়ার অনুসন্ধানের ধারা অব্যাহত থাকলে ফুটবল বিশ্বে বাংলাদেশ খ্যাতি অর্জন করবে।
বাংলাদেশ ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্তাবধানে এ বাছাই ও প্রশিক্ষন চলছে বলে জানা যায়।

0 comments :
Post a Comment