সদরে সুষ্ঠভাবে চলছে ১০ টাকা কেজি দরে চাল বিতরন

ফরিদপুর প্রতিনিধি :
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদেশ এই স্লোগানকে সামনে রেখে সাড়া বাংলাদেশে চলছে হতদরিদ্র পরিবারের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরন। এই লক্ষে ফরিদপুর বাসীর আস্থা ও আশা ভরসার প্রতিক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররব হোসেন এবং ফরিদপুর বাসীর সুখ দুঃখের সাথী সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের বাস্তবায়নে ফরিদপুর সদরের প্রত্যেকটি ইউনিয়রে খাদ্যবান্বব কর্মসুচী চালু করা হয়েছে।  আর এই কর্মসূচীর আওতায় হতদরিদ্র পরিবারকে দশ টাকা কেজি চাল প্রধান করা হচ্ছে প্রতিনিয়িত। 
শুক্রবার সরোজমিনে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর বাঁশহাট কেন্দ্রে গিয়ে দেখা যায় ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ও ডিলার শেখ মোঃ জামাল উদ্দিনের অধিনে তিন মাস ব্যাপী ছয় শত পরিবারকে দশ টাকায় কেজি চাল বিতরন করা হচ্ছে। নিয়মের ভিতর থেকে হতদরিদ্র পরিবার গুলোর মাঝে বিতরন করা হচ্ছে চাল। এই চিত্র ইউনিয়নের সর্বত্র পরিলক্ষিত হয়। যেখানে জেলার বিভিন্ন উপজেলায় চাল বিতরনে অনিয়মের চিত্র সেখানে ফরিদপুর সদরের প্রতিটি ইউনিয়নে চলছে সুষ্ঠ সুন্দর ভাবে ১০টাকা কেজি দরে চাল বিতরন।
হতদরিদ্র পরিবার গুলো ১০ টাকা কেজি দরে চাল কিনতে পেরে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনকে ধন্যবাদ জানান। আর এই কর্মসূচি যাতে গরিবের জন্য সব সময় বলবৎ থাকে সেই দাবি রাখেন তারা সরকারের কাছে। 

এ ব্যাপারে ঈশানগোপালপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক শেখ জামাল উদ্দিন জানান, তারা ইউনিয়নের সব চাইতে হতদরিদ্রদের লিষ্ট তৈরি করে ১০ টাকা কেজি দরে চাল বিতরন করে চলছেন ইউনিয়নে। তারা এর জন্য সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সহযোগিতায় এটা হচ্ছে সুষ্ঠ সুন্দর ভাবে বলে উল্লেখ করেন।

ফরিদপুর সদর উপজেলার উপজেলা নিবার্হী মো. জহিরুল ইসলাম জানান, প্রথম দিকে একটু সমস্যা হলেও আমি তা সরোজমিনে গিয়ে গিয়ে ইউনিয়ন গুলোতে কাজ করেছি। যাতে হতদরিদ্ররাই এই চাল পায় সে ব্যবস্থা করেছি। # 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment