নিরাপদ পানি পানে আলোচনা সভা

রাশীদ কাজল :
‘পান করবো নিরাপদ পানি, সুস্থ্য-নিরোগ থাকবো জানি’ এ শ্লোগানে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে পৌরসভার ৭নং ওয়ার্ডের রেল কলোনী এলাকায় শুক্রবার বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার সামসুল আরেফীন সাগরের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকেীশলী অধিদপ্তর এবং পৌরসভার বাস্তবায়নে রেল কলোনী এলাকার নারী পুরুষ, শিশুদের নিয়ে নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়।

কাউন্সিলর খন্দকার সামসুল আরেফীন সাগর শারীরিক সুস্থতা রক্ষায় নারী পুরুষ ও শিশুদের উদ্দ্যেশে তিনি বলেন, পানির উৎস পরিস্কার ও নিরাপদ রাখুন, পরিস্কার পাত্রে সংগ্রহ করুন। আপনারা খোলা পায়খানা আর ব্যবহার করবেন না, এতে রোগ জীবানু খুব দ্রুত ছড়ায়। তিনি কলোনী এলাকার মানুষের সমস্যার কথা শুনেন এবং দ্রুত তা বাস্তবায়নের কথা বলেন।
এসময় সভায় ফিরোজ খান, একরাম মাদবার, বারেক শেখ, রকিব শেখ, জাহাঙ্গির হোসেন হিমুসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকাবাসীকে সঠিক নিয়মে হাত ধুইয়ে দেন কাউন্সিলর।                                  

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment