বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বুধবার (১৯.১০.১৬) ইউএনও মু. খায়রুজ্জামানের বদলি উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মোজাফফর হোসেন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আযাহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস প্রমুখ। এ সময় তাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বিদায়ী ইউএনও মু. খায়রুজ্জামান তার কর্মকালীন সময় তাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। উল্লেখ্য মু. খায়রুজ্জামানকে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ’র (রাজউক) উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
0 comments :
Post a Comment