বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
উপজেলার শেখর ইউনিয়নের সহ¯্রাইল গ্রামে ৬ সন্তানের জনক মোতালেব শরীফের (৬৫) ঝুলন্ত লাশ বুধবার (১৯.১০.১৬) ভোরে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বোয়ালমারী থানা পুলিশ। পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে মোতালেব শরীফ খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল ভোরে তাকে বাড়ির পাশে আম গাছে গলায় দঁড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। লাশ উদ্ধারকারী এসআই মো. খালিদ বলেন, ময়না তদন্ত শেষে মৃত্যুর কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।###
0 comments :
Post a Comment