ফরিদপুরে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ টুর্ণামেন্টের রোডশো অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে ০৭ অক্টোবর অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নামে আয়োজিত ফুটবল রুর্ণামেন্ট “খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২০১৬” এর রোডশো অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে অর্ধশত গাড়ির বহর নিয়ে সদর উপজেলা পরিষদ থেকে শুরু হওয়া রোডশো বারোটি ইউনিয়ন ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বহরটি বিভিন্ন ভেন্যুতে পৌছালে স্থানীয়রা রোডশোটিকে স্বাগত জানান।

আয়োজকদের প্রতিনিধি মো. বিল্লাল হোসেন জানান, সর্বাধিক সংখ্যক মানুষকে এ টুর্ণামেন্টের সাথে সম্পৃক্ত করতেই এ আয়োজন। আয়োজকদের মতে, এ আয়োজন ফরিদপুরের যুবসমাজকে নেশামুক্ত করার আন্দোলনকে এগিয়ে নিতে সহায়কা করবে। 

সদর উপজেলার ১২টি ইউনিয়নের ভেন্যুতে অংশ নেয়া ১২ দলীয় এ টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। # 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment