প্রেস রিলিজ :
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিাযানিক দল ০৬ অক্টোবর ২০১৬ ইং তারিখ ০১০০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ীর মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন চন্দনী ইউনিয়নস্থ রাজবাড়ী-পাংশা মহাসড়কের উপর একদল ডাকাত রাস্তায় ডাকাতি করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ০০.১০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় যে, রাস্তার উপর কয়েকজন ডাকাত অস্ত্র সাথে নিয়ে গাছে রশি বেঁধে টর্চ লাইটের সহযোগীতায় গাড়ী থামানোর চেষ্টা করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল ডাকাতির সরঞ্জামাদি ফেলে পলায়নের চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা ডাকাত দলটিকে ধাওয়া করে ডাকাত দলের ৪জন সদস্যকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ ফারুখ মাহমুদ(৫০), পিতা- মৃত খলিল মাহমুদ, সাং- মল্লিক কান্দি, থানা- সখিপুর, জেলা- শরীয়তপুর এপি জনৈক সুমন মিয়া এর বাসার ভাড়াটিয়া, মাদারটেক চৌরাস্তা, থানা- সবুজবাগ, ঢাকা ২। মোঃ জলিল বেপারী(৫০), পিতা- মৃত ছয়ফুল বেপারী, সাং- পিয়াজখালী বেপারী ডাঙ্গী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর ৩। মোঃ সেন্টু খান(৪৫), পিতা- মৃত হাতেম খান, সাং- পানাঘাটা, থানা- দোহার, জেলা- ঢাকা ৪। মোঃ নাগর বেপারী(৩৫), পিতা- মৃত শানু বেপারী, সাং- পিয়াজখালী গোপীডাঙ্গী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর বলে জানায় এবং আরো জানায় যে, পলাতক ১। মোঃ কামাল হোসেন(৩০), পিতা- দলু শেখ, সাং- কাবিলপুর ২। পলাশ(২২), পিতা- শাহজাহান মোল্লা, সাং- কাবিলপুর ৩। সম্রাট(২১), পিতা- আনন্দ বিশ্বাস, সাং- দয়াল নগর, সর্ব থানা ও জেলা- রাজবাড়ীগণ তাদের সাথে সহযোগী ডাকাত হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলো। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মুখে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের উপরোক্ত নাম ঠিকানা জানায় এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামীদেরকে সরকারী বিধি মোতাবেক তল্লাসী করে ১নং আসামী মোঃ ফারুখ মাহমুদ(৫০) এর পরিহিত লুঙ্গির কোমরের পিছনে গোঁজা অবস্থায় একটি বিদেশী পিস্তল এবং পরিহিত শার্টের বুক পকেট হতে খয়েরী রংয়ের কাপড় দ্বারা পেঁচানো ০৫ রাউন্ড গুলি ২নং আসামী মোঃ জলিল বেপারী(৫০) এর পরিহিত লুঙ্গির পিছনে গোঁজা অবস্থায় ১টি দেশিয় তৈরী ওয়ান শুটার গান এবং কোমরে বাধা কালো রংয়ের পার্সপোর্ট ব্যাগ হতে ০৫ রাউন্ড কার্তুজ এবং ৩নং আসামী মোঃ সেন্টু খান(৪৫) এর বাম হাত হতে ০১টি দেশিয় তৈরী একনলা বন্দুক এবং কোমরে বাঁধা খয়েরী রংয়ের পার্সপোট ব্যাগ হতে ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে এবং আশপাশে ব্যাপক তল্লাসী করে ২টি কাঠের হাতলযুক্ত রামদা, যার প্রতিটির দৈর্ঘ্য ৩২.৫ ইঞ্চি, ২টি টর্চ লাইট, ১টি সুতার তৈরী বেগুনী রংয়ের রশি, ডাকাতদের ব্যবহৃত গামছা, সেন্ডেল ইত্যাদি আলামত উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র, এ্যামোঃ এবং অন্যান্য উদ্ধারকৃত সকল মালামাল সম্পর্কে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে, আশপাশের লোকজনের নিকট হতে এবং আসামীদের সংশ্লিষ্ট নিজ নিজ থানা হতে তথ্য পাওয়া যায় যে, ধৃত আসামীরা দীর্ঘ দিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম সহ রোড ডাকাতি করে আসছে এবং প্রত্যেকের নামে পূর্বে ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রমসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।
এ ব্যাপারে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
0 comments :
Post a Comment