শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) :
রিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুর রহমানকে বাংলাদেশ আ্ওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত করায় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মধুখালীতে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম কাউন্সিলে ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুর রহমানকে যুগ্ম সাধারন সম্পাদক করায় মধুখালী পৌর পিতা খন্দকার মোরশেদ রহমান লিমনের উদ্যোগে ও উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যার নেতৃত্বে এবং সুরাইয়া সালামের সহযোগিতায় রাতে এক বিশাল আনন্দ মিছিল মধুবনের সামনে থেকে শুরু হয়ে মধুখালী বাজার প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়ক রেলগেটস্থ বাবু মেমোরিয়াল হাসপাতালের সামনে বক্তব্য রাখেন মোঃ আজিজুর রহমান মোল্যা ও সুরাইয়া সালাম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আনিসুর রহমান লিটন,ইতি বেগম,মোরশেদা আক্তার মিনা,নাজমা বেগম ,যুব নেতা মো. জুয়েল শরিফ,মো. জাকির হোসেন লস্কর,প্রভাষক সঞ্জিব কুমার রায় সহ প্রমুখ
মোঃ আব্দুর রহমানকে বাংলাদেশ আ্ওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক করায় অভিনন্দন জানিয়েছেন মধুখালী উপজেলা আ্ওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ মোঃ ফারুক হোসেন,সহদপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রাজা এবং পৌর ও ইউনিয়ন সভাপতি ,সাধারন সম্পাদক গন।
মধুখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আব্দুর রহমানকে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক করায় মধুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।

0 comments :
Post a Comment