ফরিদপুরে কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় কলেজ ছাত্র আটক

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজ কল্যাণ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত ও প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগে সোহেল রানা নামের একই কলেজের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে সোহেলকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। 

উত্যক্তের শিকার ওই কলেজ ছাত্রী জানায়, ফরিদপুর শহরতলীর চাঁদমারী এলাকার জহুরুল হকের ছেলে সোহেল রানা ও সে রাজেন্দ্র কলেজের সমাজকল্যাণ বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে সোহেল কলেজ ক্যাম্পাসসহ রাস্তায় প্রকাশ্যে তাকে উত্যক্ত করে আসছে। বিভিন্ন সময় ওই ছাত্রী এর প্রতিবাদ করলে হুমকির শিকারও হয়েছে। 

সম্প্িরত কলেজ থেকে বাসায় ফেরার সময় সোহেল কলেজের সামনের রাস্তায় তার ওপর চড়াও হয়ে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে সোহেল তাকে থাপ্পড় মারতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে সোহেল পালিয়ে যায়। এরপর সোহেল ওই কলেজ ছাত্রীকে মোবাইল ফোনে অশ্লিল কথা ও ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দেয়।

এ ঘটনার পর ওই কলেজ ছাত্রী ফরিদপুর কোতয়ালী থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অভিযোগ করলে পুলিশ সোহেলকে আটক করে।  

ফরিদপুর কোতয়ালী থানার এস আই বিপুল দে জানান, কলেজ ছাত্রী মোবাইল ফোনে হুমকি দেওয়ার অডিও কিপটি থানায় জমা দিয়েছে। অভিযোগের ভিত্তিতে সোহেল রানাকে আটক করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় সোহেলের বিরেুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, উত্যক্তের শিকার ওই ছাত্রীর বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দূর্গম চর সালেপুরে। অস্বচ্ছলতা ও  দূর্গম চলাঞ্চলের শত বাধা উপেক্ষা করে শিক্ষা অর্জনের জন্য ফরিদপুরে আসলেও এ ধরনের অপ্রীতিকর ঘটনা তাকে প্রতিনিয়ত বিব্রত ও হতাশ করছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment