ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর পৌর এলাকায় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষ্যে সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময় সভা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সোসাইটি ফর দ্যা আরবানপুওর, প্রাকটিক্যাল এ্যাকশন ও ফরিদপুর পৌরসভার সহযোগীতায় ও আয়োজনে ফরিদপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, এনজিও কর্মকর্তা মো. বিলায়েত হোসেন, প্রাকটিক্যাল একশন বাংলাদেশ এর কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন।
সভায় জানানো হয়, পয়:বর্জ্য অব্যবস্থাপনার কারনে শহরের বিপুল পরিমান বর্জ্য প্রতিনিয়ত কুমার নদীতে পড়ছে যার কারণে মারাত্মকভাবে পরিবেশ দুষিত হচ্ছে। পয়:বর্জ্য ব্যাবস্থাপনায় একটি প্লান্ট স্থাপিত হচ্ছে, যার নির্মানকাজ আগামী ২০১৭ সালের নভেম্বরে শেষ হবে। প্লান্টটি স্থাপন করা হলে এ অব্যাবস্থাপনার পরিসমাপ্তি ঘটবে বলে জানানো হয় মতবিনিময় সভায়। #

0 comments :
Post a Comment