বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের ৫৮ বন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে ২০১৫-১৬ অর্থবছরে স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্লান (স্লিপ) ও ুদ্র মেরামত বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বন্ডপাশা গ্রামের মো. নওশের আলী, মো. আনোয়ার হোসেন, আবুল হোসেন ও হাজী মো. আবু তালেব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পত্রে উল্লেখ করেন প্রধান শিক্ষক ওই অর্থ বছরের বরাদ্দকৃত স্লিপের ৩৯ হাজার ৫ শ’ ও ুদ্র মেরামত বাবদ ৫ হাজার টাকা কোন কাজ না করেই আত্মসাত করেছেন। এছাড়া তিনি নিয়মিত ও সময়মত বিদ্যালয়ে উপস্থিত হন না। অভিযোগকারীরা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে নুরুল ইসলাম বলেন, গত জুনের শেষের দিকে টাকা উত্তোলন করে আমার কাছে রেখেছি। ম্যানেজিং কমিটির মেয়াদ না থাকায় টাকা খরচ করা হয়নি। অর্থ আত্মাসাতের অভিযোগ ভিত্তিহীন। ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলুল হক জানান এ বছর আগস্ট মাস পর্যন্ত কমিটির মেয়াদ ছিল। টাকা উত্তোলন করা হয়েছে জুন মাসে। তিন মাস মেয়াদ থাকা অবস্থায় তিনি কেন টাকা খরচ করেননি। তাছাড়া পুনরায় কমিটি গঠন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটি বহাল আছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস ঢাকায় ট্রেনিংয়ে আছেন। ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিল্পী দাস বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
0 comments :
Post a Comment