মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ঢাকার মিরপুর বি.সি.আই.সি কলেজের একাদশ শ্রেনীর ২ শিক্ষার্থী (দুই বোন) ফারিয়া হাবিব মীম ও আরশোয়াদ হাবিব জীম এর উপর হামলা কারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মানব বন্ধন করেছে ফরিদপুরের চরভদ্রাসন সরকারী কলেজের শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারী বৃন্দ। চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডলের উদ্দ্যোগে ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায় কলেজ চত্বরে হামলাকারী সন্ত্রাসীদের উপযুক্ত বিচারের দাবি জানিয়ে মানব বন্ধনের আয়োজন করে কলেজ কতৃপক্ষ। উক্ত মানব বন্ধনে কলেজের শিক্ষক মন্ডলীর পাশাপাশি চার শত শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ অংশগ্রহন করেন। এ সময় তারা অমানবিক হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে উক্ত ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
জানা যায় গত ১৯ তারিখ মিরপুর কলেজের দুই শিক্ষার্থী মীম ও জীম কে জীবন করিম বাবু ও লুৎফর রহমান নামের দুই বখাটে যুবক ইভটিজিং করে। এতে তারা প্রতিবাদ করায় বখাটেরা তাদেরকে শারীরীক ভাবে আঘাত করলে মারাত্বক আহত হয় জমজ দুই বোন। উক্ত ঘটনায় মেয়ে দুটির বাবা আহসান হাবিব বাদি হয়ে ঢাকার শাহ্ আলী থানায় একটি মামলা দায়ের করেন। প্রশঙ্গত মীম ও জীম এর বাবা আহসান হাবিবের গ্রামের বাড়ি চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে।

0 comments :
Post a Comment