বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত যুগ্ম সাধারন সম্পাদক মো. আব্দুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বোয়ালমারী প্রতিনিধি :
বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মো. আব্দুর রহমান স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ১৯৫৯ সালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতী চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াকালিন ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ লাভ করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭২-৭৩ সালে ফরিদপুরের ইয়াছিন কলেজের ছাত্র-ছাত্রী সংসদে সহ-সাধারন সম্পাদক এবং ১৯৭৩-৭৪ সালে ওই কলেজে ছাত্র-ছাত্রী সংসদে ছাত্রলীগ থেকে সাধারন সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে জাতীর জনক বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকান্ডের স্বীকার হলে আব্দুর রহমান ওই মর্মান্তিক হত্যাকান্ডের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। ১৯৭৬ সালের শেষ দিকে গ্রেফতার হয়ে কারাবরন করেন। ঢাকা কেন্দ্রীয়রা  কারাগারে দীর্ঘদিন কারা ভোগ করেন তিনি। ১৯৮৩ সালে প্রথম কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে নির্বাচিত হন। ১৯৮৪ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৬ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেন। আব্দুর রহমানের সর্বাত্বা জুড়ে বিরাজমান আওয়ামী লীগের চেতনা এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ। তিনি মুজিব আদর্শের অগ্নী সৈনিক। ২০০২ সালে জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। এ সময় তিনি সফলভাবে সিলেট বিভাগের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে ২৩ অক্টোবর ২০তম জাতীয় কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নিজ নির্বাচনী এলাকা ফরিদপর-১  (বোয়ালমারী মধুখালী আলফাডাঙ্গা) আসন থেকে ইতিহাসের সর্বোচ্চ ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এক লাখ ৫ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে ইতিহাস রচনা করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালে আব্দুর রহমান বোয়ালমারীর খরসূতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিতের¡ সাথে এসএসসি পাস করেন। ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ¯œাতকোত্তর (এমএ এলএলবি) ডিগ্রি অর্জন করেন। মো. আব্দুর রহমান ১৯৫৪ সালের ১ জানুয়ারী ফরিদপুরের তৎকালীন বোয়ালমারী থানার (বর্তমানে মধুখালী) কামালদিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম শরীয়তুল্লাহ এবং মাতার নাম মরহুম আয়শা শরীয়তুল্লাহ। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক। তার স্ত্রী ডা. মির্জা নাহিদা রহমান বন্যা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একজন চিকিৎসক। আব্দুর রহমানের শ্বশুর অ্যাড. মির্জা তোফাজ্জেল হোসেন মুকুল ৪১ বছর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ওই নেতা টাঙ্গাইল থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment